২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুসুম কোমল নয় সে কৈশোর

বয়স বারো কি চৌদ্দ; আইনের দৃষ্টিতে শিশু। লেগুনার পিঠ চাপড়ে; সারাদিন রাজপথ দাবড়ে; চালকের গালি আর পুলিশের ঠেলা খেয়ে দিন শেষে মেলে ২০০ কি ৩০০। তিলোত্তমা ঢাকায় লেগুনার হেলপার তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তানভীর আহাম্মেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 08:51 AM

Updated : 14 Jul 2022, 10:49 AM

Image
ছবি: ফার্মগেইটে যাত্রী নেওয়ার আগে সিরিয়ালে দাঁড়াতে হয়। প্রতি ট্রিপের ফাঁকে চালক যান চা-বিড়ি খেতে।তার আগে লেগুনা ঠেলে নিয়ে সিরিয়াল ঠিক রাখার দায়িত্ব এই ক্ষুদে হেলপারদের।
Image
সিরিয়াল এখনো আসেনি, এখন যাত্রী তুলতে গেলে বেঁধে যাবে ঝগড়া। এই ফাঁকে ফার্মগেইট লেগুনা স্ট্যান্ডে জমে গেছে আড্ডা।
Image
ছবি: সিরিয়াল এসে গেলে শুরু হয় হাতের চাপড় আর গলার কসরৎ। ফার্মগেইট থেকে মিরপুরের যাত্রী তুলতে ব্যস্ত ১১ বছরের শাকিল।
Image
ছবি: মহাখালী-গুলশান, মহাখালী-গুলশান... মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে লেগুনায় যাত্রী ডাকছে হেলপার আরিফ।
Image
ছবি: মাথা গুণে তুলতে হবে ভাড়া, ভাঙতি নিয়ে শুনতে হবে যাত্রীর গঞ্জনা, গন্তব্যে পৌঁছে চালককে দিতে হবে হিসাব। হেলপার রাশেদের সময় কই?
Image
ছবি: ভাড়ার হিসেবে গড়মিল হলে কিংবা কখনো কোথাও ‘বেয়াদবি’ হয়ে গেলে চড়-চাপড়ও জোটে।
Image
ছবি: হেলপারগিরি আর বেশিদিন না, বড় হলে নিজেই হবে চালক- এমনটাই স্বপ্ন শাকিলের। তাই সুযোগ হলেই ‘ওস্তাদের কাজ’ সে মনোযোগ দিয়ে দেখে।
Image
এই লেগুনায় যাত্রী, চালক মিলিয়ে আরোহী মোট ১৭ জন। বয়স যার সবচেয়ে কম, সেই এ গাড়ির হেলপার!
Image
ছবি: কষ্টের পাশাপাশি ঝুঁকি, তাতে ভাটা পড়েনি দুরন্তপনায়। লেগুনার পাদানিতে ঝুলতে ঝুলতে ডাক দিয়ে যায় কৈশর।