২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুহাম্মাদ আলির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 06:39 PM

Updated : 12 Apr 2022, 02:12 AM

পাঁচ দিনের সরকারি সফরে সৌদি আরবে অবস্থানরত শেখ হাসিনা এক শোকবার্তায় মুহাম্মদ আলীর তিনবার বিশ্ব হেভিওয়েট শিরোপা জেতার কথা উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, মুহাম্মাদ আলি ছিলেন ‘সর্বকালের সেরা’ মুষ্টিযোদ্ধা এবং বিশ্বজুড়ে মুষ্টিযুদ্ধ জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ক্রীড়ার পাশাপাশি মুহাম্মদ আলির মানবিক গুণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তিনি সব সময়ই নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকারের পক্ষে সোচ্চার ছিলেন।

অ্যারিজোনার ফিনিক্সের একটি হাসপাতালে শুক্রবার ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুহাম্মদ আলি।

তিনবার হেভিওয়েট চ্যাম্পিয়নের পাশাপাশি অলিম্পিকে স্বর্ণপদক জয়ী আলিকে সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন ধরা হয়।