২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০০ টন খেজুর উপহার দিল সৌদি

রোজা উপলক্ষে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিয়েছে সৌদি সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 08:26 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে সৌদি শার্জ দ্য অ্যাফেয়ার্স আল হাসান আলী আল হাজমীর কাছ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ্ কামাল খেজুর গ্রহণ করেন।

খেজুর উপহার দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান ত্রাণসচিব।

তিনি আশা করেন, চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী সৌদি আরব সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

মুসলিম ভ্রাতৃত্ববোধ, বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে উভয় দেশ একসঙ্গে কাজ করবে বলেও শাহ কামাল আশাবাদ ব্যক্ত করেছেন।

সৌদি সরকারের প্রতিনিধি আব্দুল্লাহ আল সুআইয়ুব, ইব্রাহীম আল হামিদ, আব্দুল মালিক হিলাল ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ খেজুর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সৌদি থেকে পাওয়া খেজুরগুলেঅ ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।