২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীদের অপহরণের পর পাচার, আটক ৬

প্রতারণার মাধ্যমে কিশোরীদের অপহরণ করে বিক্রির অভিযোগে ময়মনসিংহ ও টঙ্গী থেকে প্রতারক চক্রের ছয় সদস্যকে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 01:33 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

এরা হলেন- লিটন (৩০), তার স্ত্রী স্বপ্না (২২), শামিম (২৮), মাসুদ (৩৮), রবিউল (৪০) ও মাহবুব (২৪)।

ময়মনসিংহের গাঙ্গিনার পাড় ও টঙ্গীতে অভিযান চালিয়ে সোমবার ভোরে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১ এর উপ-অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার শোয়াইব জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মোবাইলে চাকরির প্রলোভন দেখিয়ে ও প্রেমের ফাঁদ পেতে কিশোরীদের অপহরণ করে বিক্রি করে দিত।

“তাদেরকে আটকের সময় তিন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।”

এরা বিভিন্ন বাস ও রেল স্টেশনে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে যুক্ত বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।