২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বদলিনীতি সংশোধনের দাবি প্রাথমিক শিক্ষকদের 

বদলিনীতি সংশোধনসহ ছয় দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে প্রাথমিক শিক্ষকদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 05:52 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

রোববার দুপুরে প্রাথমিক শিক্ষক অধিকার সুরক্ষা ফোরাম এই স্মারকলিপি দেয়।

এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাবির পক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

মানববন্ধনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষক অংশ নেন।

পরে ফোরামের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পৌঁছে দেন।