বাবুবাজারে ওষুধ মার্কেটে অভিযান: ৬ জনকে সাজা
রাজধানীর বাবুবাজারে ওষুধ মার্কেটে অভিযান চালিয়ে সরকারি ও নিষিদ্ধ ওষুধ রাখার অভিযোগে তিন জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে কয়েকটি ফার্মেসিকে জরিমানাও করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে র্যাদব এই অভিযান চালায় বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বাবুবাজারের আলী চেয়ারম্যান মেডিসিন মার্কেটে সেবা মেডিকেল হলে অভিযানকালে সরকারি হাসপাতালের বিনামূল্যে বিতরণযোগ্য বেশ কিছু ওষুধ জব্দ করা হয়।
পরে ফার্মেসির মালিক সালাউদ্দিনকে এক বছরের কারাদণ্ড দেয় আদালত।
একই সময় শিমন মেডিকেলে অভিযান চালিয়ে পাঁচ ধরনের বিক্রি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মালিক পারভেজ আলম পেয়েছেন দেড় বছরের সাজা।
এছাড়া ভারতীয় ও সরকারি ওষুধ বিক্রির দায়ে অন্নি মেডিকেলের মালিক মমিন উল্লাহকে নয় মাসের সাজা দিয়েছে একই আদালত।
বিক্রয় নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে রায়হান মেডিসিন কর্নার, রিপন মেডিসিন হাউজ ও ইসলামিয়া মেডিকের ফার্মার মালিকদের ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
