২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

শ্রীলঙ্কায় গত কয়েক দিনের ভয়াবহ বন্যা ও ভূমি ধসে দুই শতাধিক মানুষের প্রাণহানিসহ জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2016, 04:25 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

দ্বীপ দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে পাঠানো শোকবার্তায় তিনি ‘আন্তরিক শোক ও গভীর সমবেদনা’ প্রকাশ করেন বলে শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

শ্রীলঙ্কার সরকার ও জনগণের জন্য সংহতি ও সমর্থন অব্যাহত রাখার কথা শেখ হাসিনা পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, “আরানায়াকা ভূমি ধসে নিখোঁজ মানুষদের উদ্বেগে আমরা বিশেষভাবে চিন্তিত। নিহতদের পরিবারের শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও বন্যায় বাস্তুচ্যুত ওইসব মানুষদের জন্য আমাদের ভাবনা ও প্রার্থণা অব্যাহত রয়েছে।

“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্বে সাহস ও শক্তি নিয়ে শ্রীলঙ্কার মানুষ সাহস ও শক্তি নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করবে।”

পুরনো খবর:

শ্রীলংকায় ভূমিধস: নিখোঁজ ১৩৪ জনের মৃত্যুর শঙ্কা