২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় গেছেন স্পিকার

ইন্টার পার্লামেন্টারি অ্যাসেম্বলি অফ দ্যা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস’র (আইপিএ-সিআইএস) ৪৪ তম সম্মেলনে যোগ দিতে রাশিয়া গেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে শুরু হতে যাওয়া ওই সম্মেলনে যোগ দিতে শিরীন শারমিন সোমবার ঢাকা ছাড়েন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে স্পিকার সেন্ট পিটার্সবুর্গের সামার প্যালেসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাথরিন প্যালেসের আম্বার কক্ষে আইপিএ-সিআইএস কাউন্সিলের চেয়ারপার্সন ভ্যালেন্টিনা মেটভিয়েনকো এর পক্ষ থেকে প্রদত্ত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করবেন।

এছাড়া শিরীন শারমিন রাশিয়ান পার্লামেন্টের স্পিকার সের্গেই নারিসকিনের সঙ্গে বৈঠক করবেন।

সফরশেষে ২০ মে স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।