২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে অগ্নিকাণ্ড

পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 09:17 AM

Updated : 11 Oct 2022, 08:15 PM

সদরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বেলাল আহমেদ জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে সাত তলা ওই ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে।

খবর পেয়ে সদরঘাট ও গুলিস্তান থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. সালেহ উদ্দীন জানান।

তিনি বলেন, “'ছয়তলায় একটি ডাকট লাইন ছিল, যেদিক দিয়ে পুরো ভবনের উপর-নিচে বৈদ্যুতিক তার গেছে। তার পাশে কিছু কাগজ জমানো ছিল। হয়তো কেউ সিগারেট বা অন্য কোন দাহ্য পদার্থ ফেলেছিল। তা থেকেই আগুন ছড়িয়ে পড়ে।”

ওই ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষা কার্যক্রম চলে। পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা ভবন ত্যাগ করেন।

সালেহ উদ্দীন বলেন, আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুনও বেশি দূর যেতেও পারেনি। তবে ধোঁয়া ছড়িয়েছে বেশি।

সাত তলা ভবনটির উপরে এখনও নির্মাণ কাজ চলছে। ভবনটি ২০ তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।