২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড: চলছে নিবন্ধন

উন্নয়নে প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল ও মোবাইল ইনোভেশনকে স্বীকৃতি দিতে প্রতিযোগিতার আয়োজন করেছে ব্র্যাক ও ভারতের ডিজিটাল এমপাওয়ারমেন্ট ফাউন্ডেশন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 08:25 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’ নামে এই প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধন করা যাবে ১০ জুন পর্যন্ত।

সোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে ব্র্যাক।

এতে বলা হয়, ই-বিজনেস অ্যান্ড ফিনান্সিয়াল ইনক্লুশন; ই-এডুকেশন, লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, ই-অ্যাগ্রিকালচার অ্যান্ড ইকোলজি, ই-গভর্ন্যান্স অ্যান্ড ইনস্টিটিউশনসহ নয়টি বিভাগে এই প্রতিযোগিতা হবে।

বাংলাদেশে যারা তথ্যপ্রযুক্তিগত ক্ষেত্রে উন্নয়নের উদ্যোক্তা ও উদ্ভাবক তাদেরকেই বেছে নেওয়া হবে এই আয়োজনের মধ্য দিয়ে।

বিষয়বস্তুর মান, সমাধানের প্রভাব, পণ্য বা সেবার কার্যকারিতা এবং পণ্য বা সেবা ব্যবহারে মানুষের উপকার পাওয়া- এই চারটি বিষয়ের উপর ভিত্তি করে প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আগামী সেপ্টেম্বরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে যারা বিজয়ী হবেন তাদের সরাসরি ভারতের মন্থন অ্যাওয়ার্ডে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

বিস্তারিত জানতে ও নিবন্ধন করা যাবে brac.manthanaward.org এই ঠিকানায়।