বংশালে জুতা কারখানায় আগুন, ২ শ্রমিক দগ্ধ
রাজধানীর বংশালে একটি জুতা কারাখায় আগুন লেগে দুই শ্রমিক আহত হয়েছেন।
সোমবার বিকালের এ ঘটনায় আহত ওমর ফারুক ও ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বংশাল থানার পরিদর্শক (তদন্ত) শেখ নাসির উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বিকাল ৩টার দিকে আলুবাজার বড় মসজিদের পাশে হাসানের জুতা কারখানায় আগুন লাগলে তারা আহত হন। পরে কারখানার অন্য শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন।
চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা নাসির বলেন, আগুনে ফারুক ও ইমরানের হাত-পা পুড়েছে।
আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
