২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে ১১শ’ ইয়াবাসহ দুজন আটক

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে একহাজার ১০০ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 12:12 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

আটক মাফুজা বেগম (৩০) ও হুমায়ূন (৪২) রোববার সকালে চট্টলা এক্সপ্রেসে ঢাকায় আসেন বলে ঢাকা রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পৃথক ঘটনায় ওই দুজনকে আটক করা হয়েছে। মাফুজার কাছ থেকে সাড়ে ৭শ’ আর হুমায়ূনের কাছ থেকে সাড়ে ৩শ’ ইয়াবা উদ্ধার করা হয়েছে।”

হুমায়ূন কুমিল্লার ও মাফুজা বরগুনার বাসিন্দা বলে জানান ওসি মজিদ।