স্বাধীন বাংলা বেতারের দুই শিল্পীকে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার এবং তিমির নন্দীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, বুহস্পতিবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধা শিল্পীদের হাতে চেক হস্তান্তর করেন ।
আব্দুল জব্বারকে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র এবং তিমির নন্দীকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়।
এছাড়াও প্রধানমন্ত্রী কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত শাহাবুদ্দিন ফরাজীর স্ত্রী জেবুন্নেসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক কর্মকর্তা প্রয়াত মতিন ছৈয়ালের স্ত্রী সালমা বেগম, যুব মহিলা লীগের নেত্রী প্রয়াত নুরুননাহার লাভলির পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন ।
এদিকে সকালে প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর পক্ষে চিকিত্সাধীন সাংবাদিক মুকুল তালুকদারকে পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করেন ।
