২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বজ্রপাতে দুই ছাত্রের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মারা গেছেন দুই শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 08:18 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

বৃহস্পতিবার বিকালে কোনাপাড়ার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান জানিয়েছেন।

নিহতরা হলেন- রুম্মান হাসান লিঙ্কন (২১) ও সাহেদ ওরফে সোহাগ (২১)।

সোহাগ আহসান উল্লাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন আর লিঙ্কন  পলিটেকনিক্যালে পড়তেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতদের বন্ধু মাজহারুল ইসলাম ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, বিকাল ৫টার দিকে তারা কয়েক বন্ধু কোনাপাড়ার কাঠেরপুল এলাকার কনকর্ড বালুর মাঠে ফুটবল খেলতে যান।

“সন্ধ্যার আগে বৃষ্টি শুরু হয়। সে সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে লিংঙ্কন আর সোহাগ অচেতন হয়ে যায়।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।

লিঙ্কন ও সোহাগ দুজনই পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর কাজলায় থাকেন।

লিঙ্কন গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ। তার বাবার নাম বাদল মোল্লা।

সোহাগের বাবার নাম নিজাম উদ্দিন।