২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে ক্যাডেট কলেজের শতভাগ পাস

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ১২টি ক্যাডেট কলেজের সব শিক্ষার্থী পাস করেছে, ৫ জন বাদে জিপিএ-৫ পেয়েছে অন্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 05:22 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বাংলাদেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এবার এসএসসিতে ৬১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১০ জন। আর ৫ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৪।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

ফৌজদারহাট ও সিলেট ক্যাডেট কলেজের একজন করে এবং কুমিল্লা ক্যাডেট কলেজের তিন শিক্ষার্থী জিপিএ-৪ পেয়েছে। ক্যাডেট কলেজে থেকে এসএসসিতে অংশ নেওয়া বাকী শিক্ষার্থীরা পেয়েছেন জিপিএ-৫।

এবার ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫২ জন, মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে ৫০ জন, রাজশাহী ক্যাডেট কলেজের ৫৫ জন, সিলেট ক্যাডেট কলেজের ৫১ জন এবং রংপুর ক্যাডেট কলেজের ৪৮ শিক্ষার্থী এসএসসিতে অংশ নেয়।

এছাড়া বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫২ জন, পাবনা ক্যাডেট কলেজের ৪৯ জন, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫০ জন, কুমিল্লা ক্যাডেট কলেজের ৪৯ জন, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫১ জন এবং জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল।