২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাখিলে জিপিএ-৫ কমে অর্ধেক

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে ৫ হজার ৮৯৫ জনে দাঁড়িয়েছে, যা গতবারের তুলনায় প্রায় অর্ধেক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 01:17 PM

Updated : 20 Aug 2022, 12:41 PM

এছাড়া গতবারের চেয়ে দাখিলে এবার পাসের হার কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ পয়েন্ট।

দাখিলে গত বছর ১১ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসেবে এবার পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থী কমেছে ৫ হাজার ৪৪৩ জন।

দাখিলে এবার ৮৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এই পরীক্ষার ৯০ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করে।

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্লাহ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমাজবিজ্ঞানে শিক্ষার্থীরা জিপিএ-৫ অনেক কম পেয়েছে, তাই মোট জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

কী কারণে সমাজবিজ্ঞানে জিপিএ-৫ এর পরিমাণ কমেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে না পারলেও অধ্যাপক ছায়েফ বলছেন, সৃজনশীলের ওপর শিক্ষকদের প্রশিক্ষণের অভাব রয়েছে।

এছাড়া সমাজবিজ্ঞানের প্রশ্ন কঠিন হয়ে থাকতে পারে বলেও মনে করছেন তিনি।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।