২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করপোরেট হাউসে ‘শিক্ষা ঋণের’ প্রচলন চান স্পিকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 08:31 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

সোমবার ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্পিকার বলেন, “বৃত্তি তোমাদের মেধার স্বীকৃতি। এটা তোমাদের জন্য করুণা নয়। এটা সমাজের সুবিধাভোগী শ্রেণির দায়িত্ব এবং তোমাদের অধিকার।

দেশের অসচ্ছল শিক্ষার্থীদের জন্য করপোরেট হাউসে ‘শিক্ষা ঋণ’ এবং ‘পেইড ইন্টার্নশিপ’ প্রোগ্রাম চালুর ওপর গুরুত্বারোপও করেন স্পিকার শিরীন শারমিন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষাখাতের বিনিয়োগকে শ্রেষ্ঠ বিনিয়োগ হিসাবে বর্ণনা করে বলেন, শিক্ষা ছাড়া মানব সভ্যতার উন্নয়ন সম্ভব নয়। তিনি জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. রেজাউল হক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিস মোহাম্মদী খানম।

অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩২জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড বৃত্তি লাভ করেছেন।