২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধন: স্কুল পর্যায়ের পরীক্ষাও ১৩ মে

ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষাও আগামী ১৩ মে নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2016, 08:17 PM

Updated : 20 Aug 2022, 12:34 PM

আগামী ৬ মে-র পরিবর্তে এই পরীক্ষা ১৩ মে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত হবে বলে বৃহস্পতিবার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

পূর্বঘোষিত সময় অনুযায়ী, ৬ মে স্কুল পর্যায় এবং ৭ মে কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার দিন ছিল।

গত ২৬ এপ্রিল কলেজ পর্যায়ের পরীক্ষার তারিখ পরিবর্তন করে ১৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়।

নতুন করে স্কুল পর্যায়ের পরীক্ষার তারিখ পেছানোয় স্কুল ও কলেজ পর্যায়ের উভয় পরীক্ষাই ১৩ মে হবে।

এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের যথাক্রমে আগামী ১২ ও ১৩ অগাস্ট লিখিত পরীক্ষায় বসতে হবে।

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়।

২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা নেওয়া শুরু করে।

আগে একই দিন একসঙ্গে এক ঘণ্টা এমসিকিউ ও তিন ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হলেও দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে।

পুরনো খবর:

শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারি পরীক্ষা ৬ ও ৭ মে
শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পরিবর্তন
বদলে গেল শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি