২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ পরিবর্তন

ত্রয়োদশ শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 04:32 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

আগামী ৭ মে-র পরিবর্তে এই পরীক্ষা ১৩ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হবে বলে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

তবে স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা পূর্বঘোষিত সময় অনুযায়ী ৬ মে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত হবে।

এবার ২০টি জেলায় শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি এবং আটটি বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা নেওয়া হবে।

স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলিমিনারিতে উত্তীর্ণদের যথাক্রমে আগামী ১২ ও ১৩ অগাস্ট লিখিত পরীক্ষায় বসতে হবে।

বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক হতে চাইলে অবশ্যই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণের সনদ থাকতে হয়।

২০০৫ সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষা নেওয়া শুরু করে।

আগে একই দিন একসঙ্গে এক ঘণ্টা এমসিকিউ ও তিন ঘণ্টার লিখিত পরীক্ষা নেওয়া হলেও দ্বাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে এমসিকিউ ও লিখিত পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে।

পুরনো খবর:

শিক্ষক নিবন্ধন: প্রিলিমিনারি পরীক্ষা ৬ ও ৭ মে
বদলে গেল শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতি