হজে অনিয়ম: ৬৮ এজেন্সিকে বিভিন্ন সাজা
২০১৫ সালের হজ মৌসুমে অনিয়মে ৬৮ এজেন্সি লাইসেন্স বাতিল, স্থগিত, জরিমানার মতো বিভিন্ন সাজা দিয়েছে সরকার।
ফাইল ছবি
তবে ধর্ম প্রতিমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে জবাব উপস্থাপন করেন রেলমন্ত্রী মজিবুল হক।
মতিউর রহমান বলেন, ১৭৬টি হজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনায় ১০৮টি এজেন্সিকে অব্যাহতি দেওয়া হয়।
মন্ত্রী জানান, আলভী ট্রাভেলস এন্ড ট্যুরস লাইসেন্স বাতিল এবং ১০লাখ জারিমানা করা হয়। আটলান্টিক এভিয়েশন অ্যান্ড টুরিজম এবং হুমায়রা হজ ট্রাভেলস লিমিটেড, জিকরা হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মডেল আর্ক ইন্টারন্যাশনাল, শাহিন এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেডের লাইসেন্স বাতিল করে প্রত্যেককে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া ব্রাইট ট্রাভেলস এবং মৌসুমী এয়ার ট্রাভেলস লিমিটেডের লাইসেন্স বাতিল করে প্রত্যেককে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।
রৌমারি ট্রাভেলস এন্ড ট্যুরস এবং কে আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হয়।
এছাড়া হোসাইন এয়ার সার্ভিসের লাইসেন্স দুই বছরের জন্য স্থগিত করে ২ লাখ টাকা জরিমানা, এম তাইয়েবা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লাইসেন্স দুই বছরে জন্য স্থগিত করে ৫ লাখ টাকা জরিমানা, বুলবুলি হক ট্রাভেলস লাইসেন্স, মীর অ্যান্ড অ্যাসোসিয়েটস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লাইসেন্স দুই বছরের জন্য স্থগিত করে তিন লাখ টাকা জরিমানা, মদিনা মোনাওয়ারা এয়ার সার্ভিস, শুয়াইব এয়ার ইন্টারন্যাশনাল, এম রহমত হজ কাফেলা এবং ডিসকভারি সিলেট ট্রাভেলস এন্ড ট্যুরসকে দুই বছরের জন্য স্থগিত এবং ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অ্যাসুরেন্স এয়ার সার্ভিস, কেরানিগঞ্জ হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল মারিয়া ট্রাভেলস, গোল্ডেন হলিডেজ ইন্টারন্যাশনাল, কাজী এভিয়েশন সার্ভিস লি., খন্দকার ব্রাদার্স নেটওয়ার্ক, মাবরুর এয়ার ইন্টারন্যাশনাল, সেরাসেন ট্রাভেলস এবং ইয়াহিয়া ট্রাভেল অ্যান্ড ট্যুরসকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
এছাড়া আবাবিল ওভারসিজ লিমিটেড, আল আমিন এভিয়েশন, রাইয়ান ট্রাভেল ইন্টারন্যাশনাল, সালওয়া ওভারসিজ সার্ভিস, রঙ্গন এয়ার সার্ভিস, মুনতাকা ট্যুরস ট্রাভেলস, আমার বাই ট্রাভেলস এন্ড ট্যুরস, আনসারি ওভারসিজ, আজমল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আকবর ট্যুরস, আল আবরার এভিয়েশন, আল হাসান ট্যুরস অ্যান্ড ট্যুরস, দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস, জেটিএস ট্রাভেলস লিমিটেড, মওদুদ এয়ার ইন্টারন্যাশনাল, মাহির হজ সার্ভিস অ্যান্ড ট্যুরস, মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সুবর্ণলতা এয়ার ট্রাভেলস, সৌদি বাংলা এয়ার সার্ভিস লি., সুমাইয়া এয়ার ইন্টারন্যাশনাল, সুন্দরবন এয়ার এক্সপেস এবং সানস্টার সার্ভিসকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।
শাহ আমানত হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুর, অরিয়ন এয়ার সার্ভিস, টপকন ওভারসিজ লিমিটেড, ইরেস এয়ার ইন্টারন্যাশনাল লিমিটেড, কাজী ট্রাভেল অ্যান্ড ট্যুরস, মিডিয়া ট্রাভেল সার্ভিস লিমিটেড, শরিফ এয়ার সার্ভিস, হক ইন্টারন্যাশলাল, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড টুরিজম, গ্রামীণ এয়ার ইন্টারন্যাশনাল, খান এয়ার সার্ভিস, নীলিমা এভিয়েশন, আবদুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার রয়েল এভিয়েশন, সেন্ট্রাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস, ড্রিম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ওভারসিজ, নুর ই মাদিয়ানা এবং সিদ্দিকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।
তাহনিফ এভিয়েশন লিমিটেডকে তিরস্কার করা হয়। অন্য জরিমানা হওয়া অন্য এজেন্সিগুলোর অধিকাংশকেও জরিমানা করা হয়।
সিলেটের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর অন্য এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা কার্যক্রম বিদ্যমান ‘দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২’ অনুসারে পরিচালিত হচ্ছে। এই আইনে তফসিল অনুসারে বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল কনসালটেশন ফি নির্ধারণ করা আছে।
তিনি বলেন, ওই অধ্যাদেশ হালনাগাদ ও যুগোপযোগী করে ‘বেসরকারি চিকিৎসা সেবা আইন’ এর খসড়া প্রণয়নে মন্ত্রণালয় কাজ করছে। এই আইন প্রণীত হলে বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে যুগোপযোগী ও হালনাগাদ ফি নির্ধারণ সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে আশা করা যায়।
এ কে রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৫ সালে নিপা ভাইরাস শনাক্ত করার জন্য ২৮০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে কারও শরীরে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।
এস এম আবুল কালামের প্রশ্নের জবাবে নৌমন্ত্রী শাজাহান খান বলেন, নৌ-দুর্ঘটনা রোধে দুর্ঘটনা প্রবণ এলাকা জরিপ করে চিহ্নিত করা হয়েছে। অচিরেই এসব এলাকাকে ঝুঁকিপুর্ণ হিসেবে চিহ্নিত করা হবে।
তিনি আরও বলেন, মুন্সিগঞ্জ থেকে চাঁদপুর পর্যন্ত মেঘনার মোহনায় সকল সুবিধাসম্পন্ন পন্টুন, গ্যাংওয়ে, জেটি ও মুরিংসহ আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে। যাতে কালবৈশাখী বা ঘূর্ণিঝড়ের পূর্বাবাস পাওয়া মাত্র লঞ্চগুলো এসব কেন্দ্রে আশ্রয় নিতে পারে। এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চগুলো মালিকদের সঙ্গে কথা বলে দুই ইঞ্জন বিশিষ্ট করা হবে।
