ঢাকায় কাতার এয়ারের সাবেক বিমানবালার লাশ উদ্ধার
রাজধানীর রাজাবাজারের বাসা থেকে কাতার এয়ারওয়েজের এক সাবেক বিমানবালার লাশ উদ্ধার করছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ৪৪/এইচ নম্বরের ছয়তলা ভবনের তৃতীয়তলার বাসা থেকে হুমায়রা (৩৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির আহমেদ জানিয়েছেন।
ভবনের বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়েই পুলিশ লাশ উদ্ধারে যায় বলে জানান তিনি।
পরিদর্শক সাব্বির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়িটির বাসিন্দারা জানিয়েছে, ২০০৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে হুমায়রা ওই বাসায় একাই থাকতেন।”
ময়না তদন্তের পর হুমায়রার মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
