২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক মাহফুজুল হক আর নেই

সাংবাদিক মাহফুজুল হক খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 03:12 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার বেলা পৌনে ১২টায় স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে জাতীয় প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তার বয়স হয়েছিল ৭০ বছর।

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মাহফুজুল হক অধুনালুপ্ত বাংলাদেশ অবজারভারের বার্তা সম্পাদক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক ছিলেন তিনি। এছাড়া বাসস ও নিউ নেশনেও কাজ করেছেন তিনি।

প্রেস ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

মাহফুজুল হকের জন্ম বরিশালে। স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। মাহফুজুল হকের বাবা আবদুল ওয়াহাব খান ১৯৫৪ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ছিলেন।

মঙ্গলবার আসরের পর লালমাটিয়ার বিবি মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মাহফুজুল হককে দাফন করা হয়।

শুক্রবার প্রয়াত এই সাংবাদিকের লালমাটিয়ার বাসায় কুলখানি হবে বলে স্বজনরা জানিয়েছেন।