২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সাড়ে তিন কেজি সোনাসহ এক ব্যক্তি আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে সাড়ে তিন কেজি সোনাসহ আটক করেছে বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2016, 05:03 PM

Updated : 11 Oct 2022, 08:08 PM

আটককৃত ব্যক্তির নাম মো.হাবিবুর রহমান।

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, “সোমবার সকাল ৯টায় হাবিবুর ইকে ৫৮২ ফ্লাইটে দুবাই থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন।”

বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে শুল্ক কর্মকর্তারা তাকে অনুসরণ করে গ্রিন চ্যানেলের সামনে আটক করে।

এরপর লাগেজে তল্লাশি চালিয়ে ১৬০টি সোনার পাত উদ্ধার করা হয়, যার ওজন সাড়ে তিন কেজি।

শুল্ক কর্মকর্তা রিয়াদুল ইসলাম বলেন, “হাবিবুর নিয়মিত দুবাই-ঢাকা যাতায়াত করে। তার বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগে একটি মামলা করা হবে।”