২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে সোনাসহ আটক ২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি সোনাসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2016, 05:55 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

তারা হলেন- শেখ রনি আহমেদ ও গিয়াস উদ্দিন। রনির বাড়ি গোপালগঞ্জে, গিয়াসের মুন্সীগঞ্জে।

শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার মধ্যরাতে রনি কুয়ালা লামপুর থেকে আসেন।

“তাকে তল্লাশির পর একটি শ্যাম্পুর বোতলে দুটি সোনার কাঠি পাওয়া যায়, যার ওজন ৪৬২ গ্রাম ও আনুমানিক দাম ২২ লাখ টাকা।”

শনিবার সকাল সাড়ে ১২টায় কুয়ালা লামপুর থেকে আসা আরেকটি ফ্লাইটের যাত্রী গিয়াসের সঙ্গে আনা চার্জার লাইট ভেঙে সেখানে ১৫টি ছোট খণ্ডের ৫৭৫ গ্রাম ওজনের সোনা ও ৮০ গ্রামের সোনার অলংকার পাওয়া যায়।

গিয়াসের কাছে পাওয়ার সোনার দাম প্রায় ২৫ লাখ টাকা বলে জানান মইনুল খান।