ঢাকায় ‘ভবন থেকে পড়ে’ শ্রমিকের মৃত্যু
রাজধানীর শুক্রাবাদে ‘নির্মাণাধীন ভবন থেকে পড়ে’ এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. বেলাল হোসেন (৪৫) বগুড়ার আলতাফ মিয়ার ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বেলালকে তার সহকর্মী ফিরোজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফিরোজের বরাত দিয়ে মোজাম্মেল বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডির শুক্রবাদে একটি নির্মাণাধীন ভবনের ছয়তলা থেকে পড়ে যান বেলাল।
তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পরিদর্শক মোজাম্মেল।
