মোহাম্মদপুরে কার্টন তৈরির কারখানায় আগুন
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে কার্টন তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।
বুধবার দুপুর পৌনে ১টার দিকে কারখানাটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক জানান।
পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বেলা দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
আগুন লাগার কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
