২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে এটিএমের টাকা লুটের ‘হোতাসহ’ গ্রেপ্তার ১০

গাজীপুরের কালিয়াকৈরে ব্যাংকের এটিএম বুথের জন্য আনা এক কোটি ৮৩ লাখ টাকা লুটের ‘হোতা’সহ দশজনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2016, 11:52 AM

Updated : 11 Oct 2022, 08:07 PM

পুরনো খবর:

লুট হয়েছে ১ কোটি ৮৩ লাখ, মানিপ্ল্যান্টের মামলা
কালিয়াকৈরে এটিএমের টাকা লুটে গ্রেপ্তার ২
এটিএম বুথের টাকা লুটেরারা ‘শনাক্ত’

মঙ্গলবার গভীর রাতে জয়দেবপুর ও ঢাকার উত্তরা থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে র্যা বের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান।

বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তাদের কাছ থেকে নয় লাখের বেশি টাকাও উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তার দশজনের মধ্যে মো. হাবিব ওরফে রুবেল (৩২) নামের একজনকে এই লুটের ঘটনার ‘মূল পরিকল্পনাকারী’ বলা হচ্ছে। বাকিরা তার সহযোগী বলে মুফতি মাহমুদ খান জানিয়েছেন।

গ্রেপ্তার অন্যরা হলেন- শাহাদত (২৪), ইসমাইল (২৮),শহীদুল ইসলাম ওরফে শহীদ (৩৬), মো ফরিদ (৩৩), দেলোয়ার ওরফে দেলু (২৮), ইব্রাহিম (২৩), নজরুল ইসলাম ওরফে সবুজ (২৩), আলমগীর হোসেন পাঞ্জু মোল্লা (৪৯) এবং হাসান মীর (৩৪)।

টাকা লুটের অভিযানে মোট ১৩ জন অংশ নেয় বলে দুপুরে র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন জানান মুফতি মাহমুদ খান।

তিনি বলেন, “এদের মধ্যে ১২ জনই গ্রেপ্তার হলো। ইমন এবং মিন্টু নামে দুইজনকে পুলিশ আগেই গ্রেপ্তার করেছে। আমিনুল নামে একজন পলাতক রয়েছে।”

মুফতি মাহমুদ জানান, মঙ্গলবার রাত ১১টায় জয়দেবপুর জমির উদ্দিন মার্কেটের সামনে চেকপোস্টে একটি টেম্পুতে থাকা রুবেল, শাহাদত এবং ইসমাইলকে একটি পিস্তল এবং নয় লাখ চার হাজার ৮৪৫ টাকাসহ গ্রেপ্তার করে র‌্যাব-১  এর সদস্যরা।

“গ্রেপ্তারের পরপর তারা জানায়, শহীদ নামে একজনের ভাগের টাকা এগুলো। তাকে দিতেই তারা গাজীপুরের শালনা বাজার এলাকা যাচ্ছিল। এরপর র‌্যাব সদস্যরা তাদের তিনজনকে নিয়ে শালনায় গিয়ে শহীদকে থেকে গ্রেপ্তার করে। ”

এরপর শহীদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা জসীম উদ্দিন রোড এলাকা থেকে বাকি ছয়জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

ব্যাংকের নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদাতা প্রতিষ্ঠান মানিপ্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের কর্মীরা বিভিন্ন বুথের মেশিনে টাকা দেওয়ার সময় গত ৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ডাচ বাংলা ব্যাংকের ফার্স্ট ট্রাক বুথে ওই ডাকাতির ঘটনা ঘটে।

Image
এই বুথে নেওয়ার সময়ই লুট হয় টাকাভরতি ট্রাংক দুটি

এই বুথে নেওয়ার সময়ই লুট হয় টাকাভরতি ট্রাংক দুটি

ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর ময়মনসিংহের ফুলবাড়িয়ায় খালি অবস্থায় টাকার ট্রাংক দুটি পাওয়া যায়। পরদিন মানিপ্ল্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফজালুল আবেদিন কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ১২/১৩ জন ডাকাত পিকআপভ্যানে করে এসে রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে টাকা বহনকারী গাড়ির চালক, সিকিউরিটি গার্ড এবং গানম্যানদের একজনকে আহত করে এক কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা টাকা লুটে নিয়ে যায়।

এটিএম বুথের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তার ভিত্তিতে তদন্ত চালিয়ে গত ৪ মার্চ মিন্টু ও ইমন নামের দুইজনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া যায় আরও ছয়জনের তথ্য। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

তবে ডাকাতরা মোট এক কোটি ৮৪ লাখ টাকা লুট করেছে বলে সংবাদ সম্মেলনে জানান র্যাদবের গণমাধ্যম প্রধান মুফতি মাহমুদ।

তিনি বলেন, “মূল পরিকল্পনাকারী রুবেল গাজীপুরের বোর্ড বাজার এলাকায় থাকে।পেশাগতভাবে সে একজন পিকআপ চালক। ভাঙ্গারির ব্যবসার সঙ্গেও জড়িত।

“ডাকাতির ঘটনার প্রায় একমাস আগে থেকেই রুবেল মিন্টুর সাথে ডাকাতির পরিকল্পনা করে। এরপর থেকে তারা অন্য সহযোগীদের সাথে যোগাযোগ করে এবং কখন কোন সময় টাকা বুথে নিয়ে আসা হয় সে বিষয়ে পর্যবেক্ষণ করে।”

মুফতি মাহমুদ বলেন, “গ্রেপ্তাররা টাকা নেওয়ার পর তিনটি ব্যাগে ভরে এবং ৬০ লাখ টাকা করে দুইটি ব্যাগ শাহাদত এবং ইসমাইলকে দিয়ে মাস্টারবাড়ি এলাকায় নামিয়ে দেয়। পরে ৬৪ লাখ টাকা ভর্তি আরেকটি ব্যাগ রুবেল তার কাছে রেখে দেয়।

“পরেটাকা ভাগ করে নেবে বলে তাদের সিদ্ধান্ত হয়েছিল,” গ্রেপ্তারের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানান এই র‌্যাব কর্মকর্তা।