উপ-প্রেস সচিব মামুনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজের উপ-প্রেস সচিব মামুন-অর-রশিদের মা মতিয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং’র পক্ষ থেকে বলা হয়, এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুমার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মতিয়ারা বেগম সোমবার পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা গ্রামে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে রেখে গেছেন।
