রোববার ঢাকা সফরে আসছেন ভারতের তেল-গ্যাস প্রতিমন্ত্রী
ভারতের খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক প্রতিমন্ত্রী (স্বতন্ত্র দায়িত্বে) ধর্মেন্দ্র প্রধান তিনদিনের সফরে ঢাকা আসছেন।
সফরে ইন্ডিয়ান পাবলিক সেক্টর বিভাগের প্রধানসহ জ্বালানি খাতের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ভারতের এই প্রতিমন্ত্রীর সঙ্গী হবেন।
সফরকালে ধর্মেন্দ্র প্রধান জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, গত কয়েক বছরে জ্বালানি খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা ‘প্রতিনিয়ত বাড়ছে’।
পেট্রোলিয়াম, এলপিজি এবং এলএনজি খাতসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের বিভিন্ন সহযোগিতা প্রস্তাব ‘দুইপক্ষের বিবেচনায় রয়েছে।’
