শাহজালালে যাত্রীর কাছে এক লাখ সৌদি মুদ্রা
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী এক যাত্রীর কাছ থেকে এক লাখ সৌদি রিয়াল জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে বিমানবন্দরের দুই নম্বর বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আনিসকে আটক করা হয়।
“আনিস টিআর ২৬৫৭ ফ্লাইটে সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। গত তিন মাসে তিনি ১৫ বার সিঙ্গাপুরে গেছেন।”
ঘোষণা না দিয়ে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা বহন করায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক।
