শাহজালাল বিমানবন্দরে এক ব্যক্তিকে সাজা
শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরের অভ্যন্তরীণ কার্গোতে অন্যের মালামাল অবৈধভাবে হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।
ওই ব্যক্তির নাম মঈন উদ্দিন।
“ওই সময় বাংলাদেশ বিমানের সিকিউরিটি সুপার ভাইজার বেনজীর আহম্মেদের হাতে আটক হন। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে একবছরের সাজা দেয়।”
মঈন উদ্দিনের পদবী ‘কাস্টমস সরকার’।
সিঅ্যান্ডএফের এজেন্টদের মধ্যে চার-পাঁচটা পদবী থাকে, যার একটি কাস্টমস সরকার।
