জালিয়াতির মামলায় রাজউক পরিচালক গ্রেপ্তার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক)পরিচালক একেএম শফিকুর রহমানকে চেক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করেছে দুদক।
রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেক জালিয়াতির অভিযোগে গতবছর সেপ্টেম্বরে গুলশান থানায় শফিকুরের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”
গ্রেপ্তার রাজউক পরিচালককে রমনা থানা হাজতে রাখা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে দুদক কর্মকর্তা রফিকুল জানান।
