রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধি দল।
রোববার সংগঠনটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে।”
প্রতিনিধি দল সংগঠনের এবং হলি ফ্যামিলি হাসপাতালের বিভিন্ন উদ্যোগের কথা রেড ক্রিসেন্টের সভাপতি রাষ্ট্রপতিকে জানিয়ে সংগঠনের উন্নয়নে তার সহযোগিতা কামনা করে।
রাষ্ট্রপতি এসময় রেড ক্রিসেন্ট সোসাইটিকে মহান মানবিক সংগঠন হিসেবে অভিহিত করে এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দুর্যোগসহ বিভিন্ন সময়ে একনিষ্ঠতার সঙ্গে মানবতার সেবায় ব্রতী থাকার আহ্বান জানান।
তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
