২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জ ও মেহেরপুরে নতুন ডিসি

কিশোরগঞ্জ ও মেহেরপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 01:21 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আজিমুদ্দিন বিশ্বাসকে কিশোরগঞ্জ এবং সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল সিংহকে মেহেরপুরের ডিসি করে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার কিশোরগঞ্জ ও মেহেরপুর জেলায় নতুন ডিসি নিয়োগের এই আদেশ প্রকাশ করলেও দুপুর পর্যন্ত ওই দুই জেলার ডিসিদের অন্য কোথাও পদায়ন করা হয়নি।