২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতি পেয়ে এসপি হলেন ৭০ জন

অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হয়েছেন ৭০ জন কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 05:34 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদোন্নতির এই প্রজ্ঞাপন জারি হয় বলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান জানিয়েছেন।

কিছু দিন আগেও পুলিশ বিভাগে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদের পদোন্নাতি হয়েছিল।