২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ: রিমান্ডে ধামরাইয়ের ছাত্রলীগনেতা

পোশাক কর্মীকে ধর্ষণের মামলায় ধামরাই উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহম্মেদ ওরফে লায়ন পারভেজকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2016, 05:25 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আফরোজা বেগম সাভার পুলিশের পাঁচদিনের হেফাজতের আবেদনে শুনানি নিয়ে এ আদেশ দেন বলে আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

একই সঙ্গে বিচারক লায়নের জামিনের আবেদনও নাকচ করে দেন।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান মানিক, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান ও অন্যরা।

রোববার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লা  থেকে লায়নকে আটক করা হয় ।

রিমান্ডের আবেদনে বলা হয়,  কয়েক মাসে আশুলিয়ার পোশাক কারখানার ওই নারীর সঙ্গে পারভেজের পরিচয় হয়।

গত ২২ মার্চ ওই নারীকে বিয়ে করার কথা বলে ব্যাংক কলোনীর একটি বাসায় নিয়ে যায় পারভেজ ও তার বন্ধু রাব্বী। তাকে সেখানে কয়েকদিন আটকে রেখে ধর্ষণ করে তারা।

রোববার সকালে ওই নারী সাভার মডেল থানায় একটি মামলা করেন।

পুরনো খবর:

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার