শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রয়াত নির্মাতার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই চলচ্চিত্র পরিচালকের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে মোটর নিউরন রোগে ভুগছিলেন।
শহীদুল ইসলাম খোকনের চিকিৎসায় সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।
