২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের পর ইনকিলাব সম্পাদকের জামিন

তথ্য প্রযুক্তি আইনের মামলায় সাইবার ট্রাইবুনালে আতœসমর্পণের পর জামিন পেয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 07:00 PM

Updated : 12 Apr 2022, 01:46 AM

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এবং পুলিশের ভারপ্রাপ্ত সহকারী মহাপরিদর্শক প্রলয় কুমার জোয়ারদারের করা মামলায় রোববার বাহাউদ্দিন আতœসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি নিয়ে বিচারক কে এম শামসুল আলম তাকে জামিন দেন।

গত ২০ মার্চ মামলাটি বিচারের জন্য আমলে নিয়ে ইনকিলাব সম্পাদক ও প্রতিবেদক সাখাওয়া’ হোসেনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছিলেন একই বিচারক।

তাদের গ্রেপ্তার করা গেল কিনা সে বিষয়ে প্রতিবেদন দাখিলে আগামী ২১ এপ্রিল দিনও রেখেছিলেন বিচারক। কিন্তু এর আগেই আত্মসমর্পণ করে জামিন নিলেন বাহাউদ্দিন।

আগামী ২৪ অগাস্ট মামলাটির ধার্য তারিখে সাখাওয়াতের আতœসমর্পণ করবেন বলে জানিয়েছেন ইনকিলাবের আইনজীবী সৈয়দ আহমেদ গাজী।

বাহাউদ্দিনের জামিনের শুনানিতে অংশ নেন সৈয়দ আহমেদ গাজী। অন্যদিকে ইনকিলাব সম্পাদকের জামিনের বিরোধিতা করেন ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শামীম আহমেদ।

গত ১ ফেব্রুয়ারি  মামলাটি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে ঢাকায় সাইবার ট্রাইব্যুনালে বিচারের জন্য স্থানান্তর করা হয়।

২০১৪ সালের ১৮ অগাস্ট ‘প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র আধিপত্য এক পুলিশ কর্মকর্তার’ শিরোনামে প্রলয় কুমার জোয়ারদারকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে পত্রিকাটি। প্রতিবেদনে বলা হয় এ পুলিশ কর্মকর্তা পুলিশ বিভাগে ‘হিন্দু লীগ সৃষ্টি করেছে’।

পরদিন প্রলয় কুমার জোয়ারদার প্রকশিত প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে ২০০৬ সালের (সংশোধিত ২০১৩) তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) এবং ধারায় ঢাকার ওয়ারি থানায় এ মামলা করেন।

গত বছরের ৩১ ডিসেম্বর এ মামলায় অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আজিজুর রহমান।

মামলার পর রাজধানীর মতিঝিলের আর কে মিশন রোডের ইনকিলাব কার্যালয়ে অভিযান চালিয়ে পত্রিকাটির বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন পান।

পুরনো খবর:

ইনকিলাব সম্পাদককে গ্রেপ্তারে পরোয়ানা