২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানির জন্য পাম্পে অবস্থান

রাজধানীর পল্লবীতে ওয়াসার একটি পাম্পের সামনে অবস্থান নিয়ে পানির লাইন বিচ্ছিন্ন করার প্রতিবাদ জানিয়েছেন আটকে পড়া পাকিস্তানিদের একটি ক্যাম্পের বাসিন্দারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 03:37 PM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার সকালে এভিনিউ-৫ এর পানির পাম্পের সামনে অবস্থান নিয়ে দুপুর আড়াইটা পর্যন্ত বিক্ষোভ করেন তারা। পানির প্রতিশ্রুতি আদায় করে অবস্থান ছাড়েন তারা।

মিরপুর ১১ নম্বর সেকশনের সি ব্লকের ‘এমসিসি ক্যাম্পের’ বাসিন্দা ফয়সল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৪/৫দিন ধরে ক্যাম্পে কোনো পানি নাই। ওয়াসার লোকজন পানির লাইন কেটে ফেলেছে।”

দুর্ভোগে পড়ে বাধ্য হয়ে ক্যাম্পবাসী রাস্তায় নেমেছে, বলেন তিনি।

ঘটনাস্থলে থাকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোকচিত্র সাংবাদিক আসিফ মাহমুদ অভি জানান, প্রায় আড়াইশ জন পাম্পের সামনে বিক্ষোভে ছিলেন।

পল্লবী থানার উপ পরিদর্শক আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

শনিবার গাড়িতে করে ওই ক্যাম্পে সরবরাহ এবং রোববার পানির লাইন চালুর প্রতিশ্রুতি ওয়াসা কর্তৃপক্ষ দেওয়ার পর বিক্ষোভকারী অবস্থান ছাড়ে।