২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকাটুলিতে বাসচাপায় ঢাকা কলেজের ছাত্র নিহত

রাজধানীর টিকাটুলিতে বাসচাপায় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 12:03 PM

Updated : 12 Apr 2022, 01:45 AM

নিহত আরিফুল ইসলাম (২২) ঢাকা কলেজের ‘বিজনেস স্ট্যাডিজ’ বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টিকাটুলির ইত্তেফাক মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন আরিফুল। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আরিফুল মোটরসাইকেলে ছিলেন। ইত্তেফাক মোড়ে মোটরসাইকেল পিছলে রাস্তার উপর পড়ে গেলে ৮ নম্বর রুটের একটি বাস তাকে চাপা দেয়।