তুচ্ছ ঘটনায় উত্তরায় হামলা, ভাংচুর
রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোড এলাকায় গাড়ি ‘ক্রসিং’ নিয়ে বিতণ্ডার পর হামলার শিকার হয়েছেন ওই এলাকার কয়েকটি প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা-কর্মচারী।
বিমান বন্দর থানার থানার ওসি বিএম ফরমান আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার কিছুক্ষনের জন্য এই এলাকায় উত্তেজনা ছিল; তবে বর্তমানে পরিস্থিতি শান্ত।”
বিমানবন্দর থানার উপপরিদর্শক নূরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব দিক থেকে আসা একটি গাড়ি জসিমউদ্দিন রোডে ঢোকার সময় পশ্চিম দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি হয়।
“এ সময় দুই পক্ষই গাড়ি থেকে নেমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এদের একটি পক্ষ পাশে ঢাকা স্কয়ার বিল্ডিংয়ের একটি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা।
তবে কিছুক্ষণ পর তারা স্থানীয় কয়েকজনকে নিয়ে ফের হামলা চালায়। এসময় ওই যুবকদের হামলায় ভবনের কাচের প্রবেশদ্বার ভেঙে যায়।
পরে পুলিশ ও র্যাব সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে বলে জানানা উপপরিদর্শক নূরে আলম।
