শিল্পকলায় লিয়াকত আরও দুই বছর
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর চুক্তির মেয়াদ তৃতীয় দফায় আরও দুই বছর বাড়িয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী ১০ এপ্রিল বা তার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়ে আদেশ জারি করেছে।
২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পান নাট্য ব্যক্তিত্ব লিয়াকত আলী।
এরপর ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি এবং ২০১৪ সালের ২৬ ফেব্রুয়ারি দুই দফা তার চুক্তির মেয়াদ বাড়ায় সরকার।
