রাজধানীতে দুই পুলিশ সদস্য বরখাস্ত
রাজধানীর শেরে বাংলা নগর থানার দুই পুলিশ সদস্যকে সাময়িক বরাখাস্ত করা হয়েছে।
তারা হলেন, উপপরিদর্শক দেবাশীষ মদক এবং সহকারী উপপরিদর্শক শফিয়ার রহমান।
শুক্রবার কয়েকটি পাসপোর্টসহ তিন জনকে গ্রেপ্তার করার পর টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
পরে তাদের কাছে থাকা পাসপোর্টগুলো সঠিক হওয়ায় এবং নিজেদের এজেন্ট হিসাবে প্রমাণ দেওয়ায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি তেজগাঁও বিভাগের উপ কমিশনারকেও জানানো হয়েছিল।
“কিন্তু পরে কে বা কারা থানায় অভিযোগ না করে উপকমিশনারের কাছে অভিযোগ করেন। এরপরেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়।”
তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত থানায় এ সংক্রান্ত কোনো কাগজ আসেনি বলে দাবি করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে তেজগাঁও বিভাগের একজন উধ্বর্তন কর্মকর্তা ওই দুই জনকে সাময়িক বরখাস্তের কথা নিশ্চিত করেছেন।
