২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার রামপুরার বনশ্রী ও কামরাঙ্গীরচরে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 05:19 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

এরা হলেন, চাঁন মিয়া (৩৫) ও মো. জসিম (৩০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, শুক্রবার বিকালে ওই দুই জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

যারা তাদের হাসপাতালে এনেছিলেন, তাদের বরাত দিয়ে মোজাম্মেল বলেন, বনশ্রীর কুঞ্জবনে নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজের সময় ওপর থেকে লোহার পাইপ পড়ে গুরুতর আহত হন চাঁন মিয়া।

আর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ এলাকার পয়ঃনিষ্কাশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জসিম।

দুজনের মৃতদেহ হাসপাতালের মর্গে রয়েছে বলে জানান তিনি।