২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা ছেড়ে প্রাইভেটকার ফুটপাতে, যুবকের মৃত্যু

রাজধানীর শাহজাহানপুরে রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে যাওয়া একটি প্রাইভেটকারের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 02:19 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

শুক্রবার ভোররাতে কমলাপুর ইনল্যান্ড কনন্টেইনার ডিপোর (আইসিডি) পাশের রাস্তায় এ ঘটনা ঘটে বলে শাহজাহানপুর থানার এসআই অলিউর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ফুটপাতের উপর উঠে গেলে নাজমুল হক (৩০) ও সুমন (২৩) নামে দুই যুবক আহত হন।

সকাল ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় নাজমুলের মৃত্যু হয়।

নাজমুল ও সুমনের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

তারা ফুটপাতে ঘুমিয়ে ছিলেন কি না জানতে চাইলে এসআই অলিউর বলেন, “সুমনের জ্ঞান ফিরলে এ বিষয়ে জানা যাবে।”

প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।