২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিউজ ভিউজ’র সাবেক সম্পাদক নাসিমা বানু আর নেই

সাপ্তাহিক ‘নিউজ ভিউজ’ পত্রিকার সাবেক সম্পাদক সুলতানা নাসিমা বানু মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 10:39 AM

Updated : 20 Aug 2022, 12:16 PM

শুক্রবার ভোর ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষঃনিশ্বাস ত্যাগ করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নাসিমা বানু আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এস এ মালেকের স্ত্রী।

কলাবাগানের বশির উদ্দিন রোড মসজিদে বাদ জুমা তার জানাজা হবে।

মালেক-নাসিমা দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে রয়েছেন।