গুলিস্তানে অচেতন অবস্থায় উদ্ধার মুক্তিযোদ্ধা, হাসপাতালে মৃত্যু
রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে অচেতন অবস্থায় এক মুক্তিযোদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়েছে।
মৃত মো. আফতাব উদ্দিনের (৬৫) গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। তিনি রাজধানীর দক্ষিণখানে থাকতেন বলে সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে নিশ্চিত হয়েছে পুলিশ।
শাহবাগ থানার এসআই শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় প্রভাতী বাসের এক হেলপার আফতাবকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আফতাব উদ্দিন ৩ নম্বর সেক্টরের অধীনে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে তার এক স্বজনের বরাত দিয়ে জানায় পুলিশ।
কিভাবে মুক্তিযোদ্ধা আফতাবের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে আশা প্রকাশ এসআই শফিকুল ইসলাম।
