২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্টম পে স্কেলে বেতন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অষ্টম পে স্কেলে বেতন দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2016, 05:28 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, “সকল পেশায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পেয়ে আসছে। কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এখনও পুরাতন স্কেলে বেতন পেয়ে আসছে।

“দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত অষ্টম বেতন স্কেল বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”

দাবি আদায় না হলে আগামী ২৭ মার্চ সব জেলায় সমাবেশ, ১ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বিভাগে সমাবেশের ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা।

এছাড়া ৯ থেকে ২০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের এবং ১২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত রাজনৈতিক দলের নেতাদের  সঙ্গে মতবিনিময়, ২ মে স্পিকারের কাছে এবং ৭ মে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন তারা।

এরপরেও সুরাহা না হলে ২০ মে ঢাকায় মহাসমাবেশ করা হবে বলে সেলিম ভূঁইয়া জানান।

মানববন্ধন শেষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।