২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ১

রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 02:36 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

পুলিশ বলছে, আবুল খায়ের তুহিন নামের ওই ব্যক্তি একজন অস্ত্র বিক্রেতা। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার মহানগর পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, তুহিনের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ২০টি গুলি উদ্ধার করা হয়েছে।

“জিজ্ঞাসাবাদে তুহিন বলেছে, সহযোগীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে সে ঢাকাসহ আশপাশের জেলায় অস্ত্র ও গুলি বিক্রি করে আসছিল।”

তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা খালেদ জানান।