২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার গ্রিনরোডে মাইক্রোবাসে আগুন

রাজধানীর গ্রিনরোড এলাকায় একটি মাইক্রোবাসে আগুন লাগার খবর দিয়েছে ফায়ার সার্ভিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 03:28 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার দুপুরে ল্যাব এইড হাসপাতালের সামনে মাইক্রোবাসটিতে আগুন লাগে বলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতিকুর রহমান জানিয়েছেন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “খবর পেয়ে কাটাবন থেকে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

“যান্ত্রিক গোলযোগ থেকে আগুন লেগে থাকতে পারে।”

ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।